tanaka
প্রচ্ছদসারাদেশব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে জহিরুল ও মাজহারুল

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে জহিরুল ও মাজহারুল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জহিরুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং মাজহারুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল, সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল আউয়ালের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তানভীর আলম সুমনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম আকন্দ, জুনায়েদ বোগদাদী, মাসুদ রানা, রেজাউল করিম ও ফারজানা আক্তার নুপুর।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ ইউনুস মিয়া। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রোমান সরকার, জিয়াউর রহমান, ওমর ফারুক ও শামীম হাসান।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী আহম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আনোয়ার হাজারী, রিফাতুল ইসলাম, কাজী নাজমুল হাজারী, মিজানুর রহমান, মাহফুজুর রহমান রিয়াদ, আলামিন হোসাইন, মমিনুল ইসলাম আকন্দ, হাফেজ মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুল নাঈম ও রাসেল আহমেদ।

কমিটির অন্যান্য পদে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান রুবেল এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে ফাতেমা সরকার দায়িত্ব পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাস ব্রাহ্মণপাড়া উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে নবগঠিত আহ্বায়ক কমিটি।