tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদজাতীয়বন্যার কারণে চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যার কারণে চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে একই বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় অনুষ্ঠিতব্য ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সবগুলো স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সব পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সচিব এবং পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।