tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিপহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, কৃষি খাতকে আরও শক্তিশালী করা এবং কৃষকদের সহায়তা সহজতর করতে সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ এবং অন্যান্য কৃষি প্রণোদনা আরও স্বচ্ছ ও সহজ পদ্ধতিতে সরাসরি গ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইলসহ ১০টি জেলায় কার্যক্রমটি চালু করা হলেও পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।