tanaka

টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে নাহিদা-সোবহানা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন।একই সাথে দলের নতুন...
প্রচ্ছদসারাদেশদিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।শনিবার (২৩ মে) সকাল ৯টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে সকাল ৯টার দিকে একই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এ সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।