মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং নিজ সিদ্ধান্তেই বিশেষ কারণে পদত্যাগ করছেন তিনি। তবে পদত্যাগের পেছনে থাকা বিশেষ কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইশরাক।
তিনি বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
ইশরাক আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, তবে আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’



