tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীঢাকায় ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার, মামলা ৬০

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার, মামলা ৬০

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ায়ী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২ টি এসএস পাইপ ও ৩ টি লাঠি উদ্ধার করা হয়।রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।