tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ঢাকার সড়কের নতুন ‘যমদূত’

ঢাকার সড়কের নতুন ‘যমদূত’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। জরুরি বিভাগের অদূরে মর্গের সামনে থেকে ভেসে আসছে কান্নার রোল। একটু এগিয়ে দেখা যায় ভেতরে পাশাপাশি দুটি শিশুর মরদেহ।

একজনের পরনে গোলাপি ফ্রক। গায়ের রংও টুকটুকে। শুইয়ে রাখা হয়েছে স্ট্রেচারে। নাকে সাদা ব্যান্ডেজ। আধখোলা চোখ, যেন আধোঘুমে! মায়ের গোলাপি পরী! জড়িয়ে ধরে বিলাপ করছেন মা। এমন ফুটফুটে সন্তানের শরীরে প্রাণ নেই এটা কি একজন মা মানতে পারেন!মেয়েকে হারিয়ে মা বুক চাপড়ে কাঁদছিলেন আর আহাজারি করে বলছিলেন, ‘হায়রে ব্যাটারি রিকশাওয়ালা যমদূত, আমার আদরের মাইয়াডারে কাইড়া নিলি।’মায়ের এ কান্নার প্রতিধ্বনি যেন ছুঁয়ে যাচ্ছিল গোটা হাসপাতাল। অদূরে জানালার গ্রিল ধরে নিষ্পলক চোখে মেঝেতে পড়ে থাকা মেয়ের মরদেহের দিকে তাকিয়ে ছিলেন আরেক শিশুর বাবা। ফুটফুটে চেহারার জান্নাতি ঘাড় কাত করে যেন ঘুমাচ্ছিল। শিশুদের যে জান্নাতি ফুলের মতো বলা হয় ঠিক তেমন। কীভাবে সহ্য করবেন তার বাবা-মা!মায়ের এ কান্নার প্রতিধ্বনি যেন ছুঁয়ে যাচ্ছিল গোটা হাসপাতাল। অদূরে জানালার গ্রিল ধরে নিষ্পলক চোখে মেঝেতে পড়ে থাকা মেয়ের মরদেহের দিকে তাকিয়ে ছিলেন আরেক শিশুর বাবা। ফুটফুটে চেহারার জান্নাতি ঘাড় কাত করে যেন ঘুমাচ্ছিল। শিশুদের যে জান্নাতি ফুলের মতো বলা হয় ঠিক তেমন। কীভাবে সহ্য করবেন তার বাবা-মা!