tanaka
প্রচ্ছদখেলাটেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

  1. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এ অংশীদারত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

    টেকনোর ‘Stop at Nothing’ দর্শনের সঙ্গে হামজার মানসিকতার মিল রয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। কোনো বাধায় থেমে না গিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার খেলোয়াড়ি জীবন ও মাঠের লড়াকু মানসিকতায় প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশের ফুটবলপ্রেমীদের কাছেও তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

    বাংলাদেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা এলো। টেকনো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে দেশের ফুটবল ও তরুণদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

    আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘Stop at Nothing’ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রযুক্তি ও ফুটবলকে একত্র করে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

    বিভিন্ন প্রচারণায় থাকবেন হামজা

    নতুন চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন পণ্য ও ব্র্যান্ড ক্যাম্পেইনে দেখা যাবে হামজা চৌধুরীকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন ভোক্তাকেন্দ্রিক কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

    কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করছে টেকনো। হামজাকে সঙ্গে নিয়ে ফুটবলের বিভিন্ন মুহূর্ত স্মার্টফোনে ধারণ এবং সমর্থকদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

    টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে বিশেষ একটি জায়গা। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে নতুন দায়িত্ব পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। টেকনোর সামনে এগিয়ে যাওয়ার দর্শনের সঙ্গে তার নিজের চিন্তাভাবনারও মিল রয়েছে বলে জানান হামজা।

    আগামী কয়েক মাসে হামজাকে সামনে রেখে একাধিক প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশনের আয়োজন করবে টেকনো। মাঠের ফুটবল থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।