tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদশিক্ষাঙ্গনজকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। গুরুত্বপূর্ণ সব শীর্ষ পদে জয়লাভ করে প্যানেলটি নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি ভোটকেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই বিজয়ী হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

ভিপি পদে প্যানেলটির প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে বিজয়ের ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও আধিপত্য বজায় রাখে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তাদের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর জকসুতে নিজেদের সাংগঠনিক শক্তি ও উপস্থিতির স্পষ্ট জানান দিল ছাত্রশিবির সমর্থিত প্যানেলটি।