tanaka
প্রচ্ছদজাতীয়ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে কলকাতা

ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে কলকাতা

আজ শুক্রবার ছুটির দিন, ঘন কুয়াশার মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ঢাকা রয়েছে ১২ নম্বরে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৫১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ২২২ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২৩৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় নম্বরে রয়েছে গ্রীসের এথেন্স। এই শহরটির দূষণ স্কোর ১৮২ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।তৃতীয় নম্বরে রয়েছে কঙ্গোর কিনশাসা।

অন্যদিকে, ঢাকা রয়েছে ১২ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ১৫৫ অর্থাৎ এখানকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।