tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের গৌরনদী সফরে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়কপথে গৌরনদীর উদ্দেশে রওনা হয়ে তিনি সকাল ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের তীরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানানো হয়।