tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকগোপনে ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি আমিরাতের

গোপনে ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি আমিরাতের

গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি করেছে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় ২৩ বিলিয়ন ডলারের এই চুক্তি সম্পন্ন হয়েছে।

গত মাসে এলবিট সিস্টেমস একটি বড় অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও তখন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, ওই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় আমিরাত এলবিটের উন্নত ‘জে-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, যা লেজার প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটি একটি যৌথ প্রকল্প হিসেবে আমিরাতেই বাস্তবায়িত হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে ইসরায়েল সরকার অনুমোদন দিয়েছে। চুক্তিটি পুরোপুরি কার্যকর হতে প্রায় আট বছর সময় লাগতে পারে।

এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সংবেদনশীল সামরিক প্রযুক্তি সংশ্লিষ্ট হওয়ায় এর অনেক দিক এখনো গোপন রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম। তাদের আশঙ্কা, এসব অস্ত্র মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হতে পারে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই আমিরাতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর তৎপরতা বেড়েছে। তবে এই অস্ত্র চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।