tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। তাঁর মতে, এ উদ্যোগের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্ভব হবে এবং খালের পানিতে মাছ চাষ বাড়ার ফলে ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা যাবে।

শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি খাল খনন কার্যক্রমে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশালে আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।