কুষ্টিয়ায় পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় ছায়াতদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ এ কথা জানান।তিনি বলেন, এ সংক্রান্তে আমরা চারদিকে খোঁজখবর রাখছি। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবো। ছায়াতদন্ত চলছে।
গত ১১ এপ্রিল দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কথিত ওই পীরের আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।



