tanaka

চালু হচ্ছে ২০২৭ সালের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। তবে ২০১২ সাল থেকে অযোগ্য বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রচ্ছদআন্তর্জাতিকএশিয়ার আট দেশে ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান : সিএনএন

এশিয়ার আট দেশে ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান : সিএনএন

এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলার ঘটনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত আটটি দেশে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই গুরুতর যে সংশ্লিষ্ট ঘাঁটিগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, হামলাগুলোতে রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদকে টার্গেট করা হয়েছে। এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করাও কঠিন।

মার্কিন বিভিন্ন সূত্র ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্নমত পোষণ করলেও কেউ কেউ বলেছেন, এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। তবে অন্যদের মতে, কিছু স্থাপনা মেরামতের মাধ্যমে পুনরায় সচল করা সম্ভব।

এদিকে চলমান সংঘাতের আর্থিক চাপও ক্রমেই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলার। যদিও অভ্যন্তরীণ কিছু অনুমান বলছে, প্রকৃত ব্যয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এক সৌদি সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এই সংঘাত দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট সবসময় সম্পূর্ণ নির্ভরযোগ্য বা অপ্রতিরোধ্য নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এরপর ধারাবাহিকভাবে শতাধিক হামলায় সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাশাপাশি লেবানন ও ইয়েমেনের কয়েকটি আঞ্চলিক গোষ্ঠীও এসব হামলায় ইরানকে সহায়তা করেছে।