tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদখেলাএকমাত্র গোলে শিরোপা লড়াই ধরে রাখলো ম্যানসিটি

একমাত্র গোলে শিরোপা লড়াই ধরে রাখলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ইল্যান্ড রোডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ব্যবধান নামাল মাত্র দুই পয়েন্টে। ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১, ম্যানসিটির পয়েন্ট ৫৯।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়া আন্তোনি সেমেনিও দুর্লভ এক সুযোগ কাজে লাগিয়ে চার গজ দূর থেকে বল জালে জড়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।ম্যাচ শেষে সেমেনিও বলেন, ‘আমাদের যা নিয়ন্ত্রণে আছে সেটাই করতে হবে- নিজেদের ম্যাচ জিততে হবে, তারপর দেখা যাবে কী হয়।’ সিটির টানা চতুর্থ লিগ জয়টি এসেছে এমন সময়ে, যখন রোববার ঘরের মাঠে চেলসির বিপক্ষে খেলবে আর্সেনাল।

রেলিগেশন লড়াইয়ে থাকা লিডস ১৫ ম্যাচে মাত্র তৃতীয় হার দেখল। ইল্যান্ড রোডের আলোয় এটি তাদের বিরল পরাজয়। ড্যানিয়েল ফার্কের দল এখনো অবনমন অঞ্চলের ওপর ছয় পয়েন্টে আছে।