tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিউত্তরাঞ্চলের তিন জেলায় আজ সফরে যাচ্ছেন তারেক রহমান

উত্তরাঞ্চলের তিন জেলায় আজ সফরে যাচ্ছেন তারেক রহমান

উত্তরাঞ্চলের তিন জেলায় আজ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর সফর করবেন। সফরসূচি অনুযায়ী, বিভিন্ন স্থানে জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি পারিবারিক কবর জিয়ারত করবেন।

সফরের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে। এ উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন তারেক রহমান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের একাধিক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যানের সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও গতি পাবে বলে তারা আশাবাদী।

পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন। পরে তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার নানার বাড়ি রয়েছে। স্থানীয়দের ধারণা, তার সফরের ফলে এই এলাকার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে গভীর ভালোবাসা রয়েছে, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় জনসমাগমের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠবে।”