ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজারে গাছের চারা রোপণের মাধ্যমে মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি এ কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
এদিন সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।
এ ছাড়া আধুনিক বিশ্বের পরিবর্তিত নিরাপত্তাব্যবস্থা তুলে ধরে তিনি সাইবার স্পেস, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর সক্ষমতার গুরুত্বের কথা উল্লেখ করেন।
🌱 সবুজ মহাসড়ক, সুন্দর পরিবেশ—প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ হোক সবার অঙ্গীকার।
#তারেকরহমান #বৃক্ষরোপণ #আমিনবাজার #ঢাকাআরিচামহাসড়ক #সবুজবাংলাদেশ



