tanaka

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে...
প্রচ্ছদজাতীয়আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভকামনা জানানো হয়।

বার্তায় বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’